পা ভেঙেছে মার্সেলোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডান পা ভেঙে গেছে রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক মার্সেলোর। পরশু পোল্যান্ডের ভ্রসলাভে ব্রাজিল জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে। তিন মাসের জন্য যে মার্সেলোকে মাঠের বাইরে থাকতে হবে, সেটি মোটামুটি নিশ্চিত। তবে ব্রাজিল দলের চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন রিয়াল মাদ্রিদের ডাক্তাররা। এএফপি, ওয়েবসাইট।