পা হারাতে পারতেন ভিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর জাপানে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে ঘটেছিল ওই দুর্ঘটনা। কাতারের আল সাদের বিপক্ষে ম্যাচে পা ভেঙে গিয়েছিল বার্সেলোনা স্ট্রাইকার ডেভিড ভিয়ার। দীর্ঘদিন বাইরে থাকার পর এই মৌসুমেই আবার মাঠে ফিরেছেন, সেল্টা ভিগোর সঙ্গে গত ম্যাচে গোল করে দিয়েছেন পুরোনো ফর্মে ফেরার আভাসও। অথচ এখন জানা যাচ্ছে, আরেকটু হলেই নাকি পা হারিয়ে ফেলতেন ভিয়া! কাতালান শল্যবিদ র‌্যামন কুগাত সে সময় ভিয়ার চিকিৎসা করেছিলেন, তিনি স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সটাকে জানিয়েছেন, ‘বায়ুর চাপে পরিবর্তনের’ কারণে ভিয়ার পা হুমকির মুখে পড়ে যেতে পারত। পা ভাঙার পর পরই ভিয়া উড়াল দেন স্পেনে, অথচ বিমানে চড়লে উচ্চতার কারণে পায়ের ওপর নাকি অস্বাভাবিক চাপ পড়ে। সে সময় ১২ থেকে ১০ হাজার, এমনকি ৮ হাজার মিটার উচ্চতার তারতম্যও অনেক গুরুত্বপূর্ণ। এটার কারণে এমনকি পা হারানোও নাকি বিচিত্র ঘটনা নয়। ওয়েবসাইট।