প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম বোলার হিসেবে অভিষেকের পর প্রথম তিন টেস্টেই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। আগের চারজন হচ্ছেন অস্ট্রেলিয়ার চার্লি টার্নার ও রডনি হগ এবং ইংল্যান্ডের টম রিচার্ডসন ও ফ্র্যাঙ্ক ফস্টার। সবার আগে ১৮৮৭ সালে এই কীর্তি গড়েন চার্লি টার্নার। শুধু তিন টেস্ট নয়, এই ডানহাতি ফাস্ট বোলার ক্যারিয়ারের প্রথম ছয় টেস্টেই পেয়েছিলেন ৫ উইকেট। আর শেষ চার টেস্টের টানা ছয় ইনিংসেই ৫ উইকেট নিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড, যেটি টিকে আছে এখনো। টার্নারের পর টম রিচার্ডসন ১৮৯৩ সালে টানা চার টেস্টে পান ৫ উইকেট। ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই ৫ উইকেট পেয়েছিলেন রিচার্ডসন। এরপর ১৯১১-১২ মৌসুমে ফ্র্যাঙ্ক ফস্টার ও ১৯৭৮ সালে রডনি হগ প্রথম তিন টেস্টেই পান ৫ উইকেট।