পাঁচ এলবিডব্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদ্রিয়ান বারাথ, ক্রেইগ ব্রাফেট, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো ও শিবনারায়ণ চন্দরপল। পরশু ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানই হয়েছেন এলবিডব্লু। এই প্রথম টেস্ট ক্রিকেটে কোনো দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানই এলবিডব্লু হলেন। এর আগে এক থেকে চার নম্বর ব্যাটসম্যানের এলবিডব্লু হওয়ার ঘটনাই ছিল পাঁচটি, যার প্রথমটি ঘটেছিল ১৯৯৯ সালে ব্রিজটাউন টেস্ট। ওয়েস্ট ইন্ডিজেরই প্রথম চার ব্যাটসম্যান এলবিডব্লু হন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ে, ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া, ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া ও ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড।