পাঁচ কেনিয়ানের চুক্তিতে অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার ক্রিকেটে অস্থিরতা চলছে অনেক দিন ধরেই। এবার দেখা দিল নতুন আরেকটি সংকট। আর্থিক প্রাপ্তি পছন্দ না হওয়ায় কেনিয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন ৫ ক্রিকেটার। চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে টমাস ওডোয়ো, পিটার ওনগন্ডো, মরিস অউমা ও জিমি কামান্ডেকে। বিশ্বকাপে কামান্ডেই ছিলেন দলের অধিনায়ক। বিশ্বকাপের পরপরই কামান্ডেকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গত পরশু নতুন অধিনায়ক করা হয়েছে কলিন্স ওবুইয়াকে। ওবুইয়াসহ সাতজন সই করেছেন চুক্তিতে। ভারতীয় বংশোদ্ভূত ব্যাটসম্যান তন্ময় মিশ্র সই করেননি জন্মভূমির ঘরোয়া ক্রিকেটে খেলবেন বলে, তবে খেলবেন কেনিয়া দলেও। ওয়েবসাইট।