পাঁচ থেকে আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন ম্যাককালাম অপরাজিত ২৮১, কোরি অ্যান্ডারসন ২, বিজে ওয়াটলিং ১২৪, জিমি নিশাম অপরাজিত ৬৭। ওয়েলিংটন টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পাঁচ থেকে আট নম্বর ব্যাটসম্যান মিলে কাল পর্যন্ত করে ফেলেছিলেন ৪৭৪ রান। টেস্টে কোনো ইনিংসে পাঁচ থেকে আটে নামা চার ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ সম্মিলিত অবদান। ম্যাককালামরা ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। ২০০২ সালে অ্যান্টিগা টেস্টে ভারতের বিপক্ষেই কার্ল হুপার (১৩৬), শিবনারায়ণ চন্দরপল (১৩৬), রিডলি জ্যাকবস (১১৮) ও মারভিন ডিলন (৪৩) মিলে করেছিলেন ৪৩৩ রান। পাঁচ থেকে আটের ব্যাটসম্যানরা আর মাত্র একবারই ৪০০ ছাড়িয়েছেন। ২০০৯ সালে নিউজিল্যান্ডের জেসি রাইডার (২০১), জেমস ফ্র্যাঙ্কলিন (৫২), ব্রেন্ডন ম্যাককালাম (১১৫), ড্যানিয়েল ভেট্টোরি (৫৫) করেছিলেন ৪৬৩ রান। সেবারও প্রতিপক্ষ দলটি ছিল ভারত।