পাঁচ দিন পর আজ আবার প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বিরতি দিয়ে আজ আবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ৫ জানুয়ারির ম্যাচ শেষে দুই দিনের বিরতি দিয়ে আবার খেলা হওয়ার কথা ছিল ৮ জানুয়ারি থেকে। কিন্তু ‘এ’ দলের সঙ্গে খেলোয়াড় টানাটানিতে বডিলি শিফট হয়ে যায় লিগ।কাল ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে ‘এ’ দলের খেলোয়াড়েরা ঢাকায় ফিরে এসেছেন। আজ ও কাল দুই দিন লিগের ম্যাচ খেলে ১৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ওয়ানডের আগেই তাঁরা আবার চলে যাবেন চট্টগ্রামে।আজ মোহামেডান-ভিক্টোরিয়ার মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে ফতুল্লায়। মোহামেডানের খেলোয়াড়-কর্মকর্তারা এবার ভিক্টোরিয়ার হয়ে যাওয়াতেই এ ম্যাচের উত্তাপ গেছে বেড়ে। এ ছাড়া বিকেএসপিতে আবাহনী খেলবে ভিক্টোরিয়ার বিপক্ষে এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী ট্যাংকের প্রতিপক্ষ কলাবাগান।