প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ মে ঢাকায় মিরপুর সুইমিংপুলে হয়েছে দিনব্যাপী প্রতিভাবান সাঁতারু অন্বেষণ কর্মসূচি। পাঁচ দিন বিরতির পর আবার ঢাকা বিভাগের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। আজ মুন্সিগঞ্জে চলবে সেরা সাঁতারু খোঁজার কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে আগামীকাল নারায়ণগঞ্জ, পরশু নরসিংদী, ২৮ মে কিশোরগঞ্জ, ২৯ মে নেত্রকোনা, ৩০ মে ময়মনসিংহ, ৩১ মে শেরপুর, জামালপুর ১ জুন, টাঙ্গাইল ২ জুন ও গাজীপুরে এটি চলবে ৪ জুন। এরপর পবিত্র রমজান ও ঈদের ছুটির জন্য এই কর্মসূচি বন্ধ থাকবে। ১৬ জুলাই মানিকগঞ্জ দিয়ে আবারও শুরু হবে সারা দেশ থেকে প্রতিভাবান সাঁতারু অন্বেষণপর্ব।