পাঁচ দুগুণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স এখনো ২৫ হয়নি। এরই মধ্যে বিশ্বকাপে ১০ গোল করে ফেললেন টমাস মুলার। দক্ষিণ আফ্রিকায় ৫, ব্রাজিলে ৫। দুটি বিশ্বকাপে কমপক্ষে ৫ গোল করে করা তৃতীয় ফুটবলার মুলার। দ্বিতীয়জনও জার্মান—মিরোস্লাভ ক্লোসা। পরশু রোনালদোকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়া ক্লোসা ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে করেছিলেন ৫টি করে গোল। দুই বিশ্বকাপে ৫ গোল করা প্রথম খেলোয়াড় তিওফিলো কুবিলাস। পেরুর এই স্ট্রাইকার ১৯৭০ বিশ্বকাপে ৫ গোল করে দলকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। ১৯৭৪ সালে পেরু বাছাইপর্ব পেরোতে পারেনি। ১৯৭৮ সালে বিশ্বকাপে ফিরেই আবার ৫ গোল কুবিলাসের। পেরু সেবারও জায়গা করে নিয়েছিল শীর্ষ আটে।