পাঁচ নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক নারী দিবসে ক্রীড়াঙ্গনে প্রীতিসম্মিলনী আয়োজন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্র। কালও ব্যতিক্রম ছিল না। এদিন অনুষ্ঠান হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো সম্মেলনকক্ষে।এ অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননা দেওয়া হয়েছে পঞ্চাশ-ষাটের দশকের সাবেক অ্যাথলেট কাজী নাসিমা হামিদ ও মিসেস কোয়েলকে। ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে পুরস্কৃত করা হয় ফরিদা আক্তার বেগম, মুনিরা মোরশেদ (হেলেন) ও পারভীন নাছিমা নাহারকে (পুতুল)।অনেক নারী ক্রীড়াবিদ ছিলেন এ অনুষ্ঠানে। বিশেষ করে পঞ্চাশ-ষাট দশকের অনেকেই এসেছেন। ফলে এটি হয়ে উঠেছিল নারী খেলোয়াড়দের এক মিলনমেলায়। প্রত্যেকেই বলেছেন, খেলাধুলায় নারী অংশগ্রহণ বাড়ছে ঠিকই তবে এখনো অনেক বাধা আছে। সেই বাধা দূর করারই আহ্বান জানিয়েছেন তাঁরা এ অনুষ্ঠান থেকে। প্রধান অতিথি ছিলেন সাংসদ মাহবুব আরা বেগম (গিনি)।