পাঁচ বছর নিষিদ্ধ কক্স সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার লিগে খেলার সুযোগ পেয়েও খেলছে না কক্স সিটি ফুটবল দল। আর্থিকসহ নানা সমস্যা দেখিয়ে নবাগত দলটি নাম প্রত্যাহার করে নিয়েছে কয়েক দিন আগে। এ জন্য তাদের বড় শাস্তিই পেতে হচ্ছে। পেশাদার লিগ কমিটি কাল সভায় বসে আগামী পাঁচ বছর বাফুফে অনুমোদিত সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে কক্সবাজারের দলটিকে। একই সঙ্গে বাফুফের কাছ থেকে কক্স সিটির প্রাপ্য আর্থিক অনুদান স্থগিত এবং কক্স সিটির খেলোয়াড়দের উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, তিন দিন পিছিয়ে বাংলাদেশ লিগ শুরু হবে ১৩ নভেম্বর।