পাঁচ বছর পর মহানগর স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ২০০৭ সালে হয়েছিল মহানগর স্কুল হকি। পাঁচ বছর পর আবার মাঠে গড়াচ্ছে খুদে হকি খেলোয়াড়দের এই টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শাহ স্পোর্টস। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আরমানিটোলা খেলবে ড. মুহম্মদ শহীদুল্লাহ স্কুলের বিপক্ষে। তিনটি গ্রুপে অংশ নিচ্ছে ৯টি স্কুল। গ্রুপ চ্যাম্পিয়ন তিনটি দল খেলবে সুপার লিগে। সুপার লিগের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। ট্রফির বদলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলকে পুরস্কার দেওয়া হবে ৩২টি হকিস্টিক। আর সুপার লিগের তিন ম্যাচের সেরা খেলোয়াড়েরা পাবে এক বছর বিনা বেতনে স্কুলে পড়ার সুযোগ। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাহ স্পোর্টসের স্বত্বাধিকারী সৈয়দ গজনফর আলী প্রমুখ।