পাঁচ বছর পর রুডলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্বেচ্ছানির্বাসন থেকে টেস্টে ফিরছেন জ্যাক রুডলফ। ক্রিকেটার হিসেবে নিজেকে শাণিয়ে নিতে ‘কলপাক’ খেলোয়াড় হিসেবে ২০০৭ সালে নাম লিখিয়েছিলেন ইংলিশ কাউন্টি ইয়র্কশায়ারে। ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা হয়নি গত পাঁচ বছর।কিন্তু গত মৌসুমে ফিরে আসেন দক্ষিণ আফ্রিকায়। ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুর্দান্ত ছিল তাঁর ফর্ম। চারটি সেঞ্চুরিসহ ৯০০-র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত টেস্ট দলে ফেরা সেটিরই পুরস্কার। গ্রায়েম স্মিথের সঙ্গে হয়তো ওপেন করবেন এই বাঁহাতি। সুখবর আছে ইমরান তাহির আর ভেরনন ফিল্যান্ডারের জন্যও। এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন এই দুজন।গত বিশ্বকাপের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া গ্রায়েম স্মিথের জন্যও এটা এক অর্থে দলে ফেরা। স্মিথের সহকারী হিসেবে আছেন এবি ডি ভিলিয়ার্স। অবশ্য গত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পাওয়া চোটের কারণে ওয়ানডে সিরিজে ঠাঁই হয়নি ডি ভিলিয়ার্সের। প্রথম টেস্টের আগে ফিটনেস পরীক্ষা দিয়েই দলে আসতে হবে তাঁকে।দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৯ নভেম্বর, কেপটাউনে। ওয়েবসাইট।১৪ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, মার্ক বাউচার, জেপি ডুমিনি, পল হ্যারিস, ইমরান তাহির, জ্যাক ক্যালিস, মরনে মরকেল, ভেরনন ফিল্যান্ডার, অ্যাশওয়েল প্রিন্স, জ্যাক রুডলফ, ডেল স্টেইন, লনওয়াবো সতসোবে।