পাঁচ বছর পর শিরোপার স্বাদ
পাঁচ বছর পর শিরোপার স্বাদ পেলেন রোনালদিনহো! ভাস্কো দা গামাকে টাইব্রেকারে (৩-১ গোলে) হারিয়ে তাঁর দল ফ্ল্যামেঙ্গো জিতেছে ক্যারিওকা চ্যাম্পিয়নশিপের শিরোপা। রোনালদিনহো সর্বশেষ শিরোপার উৎসব করেছিলেন ২০০৬ সালে। বার্সেলোনার হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। হতে পারে ব্রাজিলের রিও রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপা, কিন্তু এত দিন পর ট্রফি হাতে নিতে পেরেছেন বলে রোনালদিনহোর কাছে এর তৃপ্তি কোনো অংশে কম নয়, ‘এর জন্যই আমি ব্রাজিলে ফিরে এসেছিলাম। কয়েক বছর শিরোপাবিহীন থাকার পর নিজের দেশে জেতাটা দারুণ ব্যাপার।’এর আগে ১৯৯৯ সালে গ্রেমিওর হয়ে এই শিরোপা জিতেছিলেন রোনালদিনহো। গ্রেমিও থেকেই ২০০১ সালে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি জমানোর মাধ্যমে তাঁর ইউরোপ-অভিযাত্রা শুরু। পরে সেখান থেকে বার্সেলোনা, এসি মিলান। এসি মিলান থেকে গত জানুয়ারিতে ফিরেছেন ব্রাজিলে। রয়টার্স।