পাঁচ বিদেশি ফুটবলার চায় মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমে বিদেশি ফুটবলারের কোটা পাঁচ থেকে তিনে নামিয়ে আনছে বাফুফে। তবে মোহামেডান বাফুফেকে চিঠি দিয়ে বিদেশি কোটা পাঁচজন চাইবে। কাল মোহামেডান লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। যেহেতু স্থানীয় ফুটবলার নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়া যাচ্ছে না, তাই বিদেশি বাড়ানোর এই চেষ্টা মোহামেডানের।এই সভায় ঠিক হয়েছে, পরিচালনা পর্ষদের তিনটি শূন্যপদে উপনির্বাচন হবে ১০ ডিসেম্বরের মধ্যে। ডিরেক্টর ইনচার্জ মনোনীত হয়েছেন লোকমান হোসেন ভুইয়া। মতিঝিলে ক্লাব চত্বরে বহুতল ভবন তৈরি করার জন্য আগামী তিন মাসের মধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হবে। এখন থেকে ত্রৈমাসিক প্রকাশনা বের করবে মোহামেডান।