পাঁচ ভারতীয় ক্রিকেটারের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতশকাচের নিচে পড়েছিল আইপিএল। আইপিএলকে ঘিরে ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে শুরু থেকেই। এই আইপিএলের সূত্র ধরেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তদন্তে নেমেছিল সন্দেহভাজন কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। পাঁচজনকে শেষ পর্যন্ত সাজাও দিল কাল বিসিসিআই। এঁদের মধ্যে আজীবন নিষিদ্ধ হয়েছেন আইপিএলের দল ডেকান চার্জার্সের পেসার টি পি সুধীন্দ্র। বাকি চারজনের মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের সলভ শ্রীবাস্তব নিষিদ্ধ পাঁচ বছর এবং মনীষ মিশ্র, অভিনব বালি ও অমিত যাদব নিষিদ্ধ এক বছরের জন্য। তবে সব শাস্তির উৎসমুখে কিন্তু আইপিএল নয়।সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারি সুধীন্দ্র নিষিদ্ধ হয়েছেন একটি ঘরোয়া অপেশাদার ম্যাচে স্পট ফিক্সিংয়ের দায়ে। শ্রীবাস্তবের বিরুদ্ধে অভিযোগ আইপিএলের এক ম্যাচে টাকার বিনিময়ে নো-বল করতে স্বীকৃত হওয়ায়। মিশ্র, বালি ও যাদব অপরাধী ‘খেলাটিকে কলঙ্কিত করার দায়ে।’ ওয়েবসাইট।