পাঁচ মাস ক্রিকেটের বাইরে জনসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ের চোটের কারণে প্রায় পাঁচ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হতে পারে ফাস্ট বোলার মিচেল জনসনকে। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ বুধবার এ খবর জানিয়েছে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বা পায়ে চোট পান ৩০ বছর বয়সী জনসন। স্ক্যান করার পর দেখা যায়, তাঁর পায়ের আঙুলে এক টুকরো ধাতব পদার্থ ঢুকে গেছে।এক বার্তায় আজ অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কুনটোরিস জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিতে এই সপ্তাহে মেলবোর্নে যাবেন জনসন। সম্ভবত তাঁর পায়ে অস্ত্রোপচার করতে হবে। এ কারণে চার-পাঁচ মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে এই ফাস্ট বোলারকে।’ ওয়েবসাইট।