প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক চার বছর টিকল হ্যামিল্টন মাসাকাদজার রেকর্ড। ২০০৯ সালের অক্টোবরে কেনিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪৬৭ রান করেছিলেন জিম্বাবুয়ের মাসাকাদজা। কাল ১৫৬ রান করে সেই রেকর্ড নিজের করে নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলি। দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান (৪৭৪) এখন বেইলিরই। ৮৫, ৯২*, ৪৩, ৯৮, ১৫৬—ভারতের বিপক্ষে বেইলির পাঁচ ইনিংস। অস্ট্রেলিয়ার আগের রেকর্ড ছিল ২০০৭ সালে অ্যান্ড্রু সাইমন্ডসের (৩৬৫)। সেটাও ভারতের বিপক্ষে। সাইমন্ডসের কীর্তিটা অবশ্য ৭ ম্যাচে। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার রেকর্ডটা ছিল ১৯৯১ সালে জিওফ মার্শের (৩৪৯)।