পাঁচ রানের জয় পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ রানের জয় পেয়েছে পাকিস্তান। ভুসি সিবান্দা ও অধিনায়ক ব্রেন্ডন টেলরের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৪২ রানেই ইনিংস শেষ করে স্বাগতিকেরা।তৃতীয় ওভারেই ওপেনার চামু চিবাবাকে হারিয়ে শুরুটা ভালোভাবে করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এরপর ছোট ছোট তিনটি পার্টনারশিপ গড়ে জিম্বাবুয়েকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মাসাকাদজা, সিবান্দা, টেলর ও টাইবু। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন মাসাকাদজা ও সিবান্দা। ব্যক্তিগত ১৫ রানের মাথায় এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন মাসাকাদজা। এরপর স্কোরবোর্ডে ৬১ রান যোগ করেন সিবান্দা ও টেলর। ৮৯ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরে যান সিবান্দা। তবে তার পরও লড়াই চালিয়ে যান অধিনায়ক টেলর। চতুর্থ উইকেটে টাইবুকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৬১ রানের জুটি। ৪১ ওভারের মাথায় টাইবু (২৬) সাজঘরে ফিরলে জয়ের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে আসে স্বাগতিকদের। শেষ দুই ওভারে টেলর ও চিগুম্বুরাকে আউট করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় ওভারেই ওপেনার ইমরান ফারহাতের উইকেট হারিয়ে শুরুটা ভালোভাবে করতে পারেনি তারা। তবে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে সেই ধাক্কা বেশ ভালো মতোই সামাল দেন মোহাম্মদ হাফিজ ও ইউনুস খান। হাফিজ ২৬ রান করে সাজঘরে ফেরার পর আবার ৫৩ রানের জুটি গড়েন ইউনুস ও অধিনায়ক মিসবাহ। ৭৮ রানের মাথায় দুর্ভাগ্যবশত রান আউটের ফাঁদে পড়েন ইউনুস। পরের ওভারেই শোয়েব মালিকের উইকেটও তুলে নেন চিগুম্বুরা। পঞ্চম উইকেটে উমর আকমলকে (৩৬) সঙ্গে নিয়ে আরও ৬০ রান যোগ করেন মিসবাহ। এরপর শেষ পর্যায়ে অভিষিক্ত আদনান আকমলের ২৭ ও সোহেল তানভিরের অপরাজিত ১৭ রানের ওপর ভর করে ২৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস্টোফার এমপফু ও রেমন্ড প্রাইস। ওয়েবসাইট।