প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো কোনো ভেন্যুতে হাজার রান করার শেষ সুযোগটা ওয়াংখেড়েতেই পাচ্ছেন শচীন টেন্ডুলকার। তবে কলকাতা টেস্ট শেষে এটা নিশ্চিত, কোনো সিরিজে পাঁচ শ রান না করেই শেষ হচ্ছে লিটল মাস্টারের ক্যারিয়ার। সিরিজে প্রথমবারের মতো পাঁচ শ পেতে হলে যে ক্যারিয়ারের শেষ ম্যাচে ৪৯০ রান করতে হবে টেন্ডুলকারকে। টেন্ডুলকার পাননি একবারও, তবে আসল লিটল মাস্টার সুনীল গাভাস্কার ছয়-ছয়বার এক সিরিজে ৫০০ পেরিয়েছেন। ওটাই ভারতীয় রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সও ছয়বার করেছেন কীর্তিটি। ব্যাটিং গড়ের মতো রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে ডন ব্র্যাডম্যান। অবশ্য টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের মালিক ব্রায়ান লারাও আছে সঙ্গী হিসেবে। দুজনেই সাতবার করে সিরিজে পাঁচ শ বা তাঁর বেশি রান করেছেন।