পাঁচ সেরার তিনজনই দক্ষিণ আফ্রিকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪৯ সালে উইজডেনের পাঁচ বর্ষসেরাই ছিলেন ডন ব্র্যাডম্যানের ‘ইনভিন্সিবল’ দলের পাঁচ ক্রিকেটার। তেমন কিছু আর কখনো হবে কি না, কে জানে। তবে এবার দারুণ দেখাল দক্ষিণ আফ্রিকানরাও। দক্ষিণ আফ্রিকার টেস্ট র‌্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার তিন নায়ক হাশিম আমলা, জ্যাক ক্যালিস ও ডেল স্টেইন মনোনীত হয়েছেন উইজডেনের ২০১২-এর বর্ষসেরা। বাকি দুজন নিক কম্পটন ও মারলন স্যামুয়েলস। আর উইজডেন ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ মাইকেল ক্লার্ক।উইজডেন বর্ষসেরা নির্বাচনে প্রাধান্য দেওয়া হয় ইংলিশ মৌসুমের পারফরম্যান্সকে। ইংল্যান্ডে ২-০-তে জেতা সিরিজে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন আমলা। সফরের ১১ ইনিংসের আটটিতেই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। ক্যালিস ধরে রেখেছেন তাঁর ধারাবাহিকতা, স্টেইন ছিলেন পরিচিত বিধ্বংসী চেহারায়। স্যামুয়েলস ইংল্যান্ডে টেস্ট সিরিজে করেছিলেন সর্বোচ্চ রান। আর সমারসেটের হয়ে রানবন্যা ছুটিয়েছেন নিক কম্পটন। নিকের দাদা ডেনিস কম্পটনও উইজডেন বর্ষসেরা হয়েছিলেন ১৯৩৯ সালে। টেস্ট-ওয়ানডে মিলিয়ে গত বছর ২২৫১ রান ও দুর্দান্ত নেতৃত্ব ক্লার্ককে এনে দিয়েছে ‘লিডিং ক্রিকেটার’-এর সম্মান। ওয়েবসাইট।