প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে কাল টেস্টে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ম্যাককালাম। এই তালিকায় তাঁর ওপরে আছেন জন রাইট (৫৩৩৪), মার্টিন ক্রো (৫৪৪৪) ও স্টিভেন ফ্লেমিং (৭১৭২)। ব্যাটিং-গড়ের দিক থেকে অবশ্য বাকি তিনজনের চেয়ে এগিয়ে মার্টিন ক্রো (৪৫.৩৬)। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসটাও (২৯৯, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ১৯৯১) তাঁর। ৪০.০৬ গড় নিয়ে ফ্লেমিং আছেন ক্রোর পরের অবস্থানে। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ন্যূনতম ২ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় রস টেলরের। ৫৪ ম্যাচে ৪৬.৯৪ গড়ে ৪১৭৮ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।