প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম কুপারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আসারই কথা ছিল না। সতীর্থ টিম গ্রুইটার্সের ‘রহস্যময়’ চোটই দলে এনেছে ডাচ অলরাউন্ডারকে। বিশ্বকাপের দলে ঢুকেই ‘বি’ গ্রুপে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে হল্যান্ডকে জিতিয়েছেন কুপার। কাল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কুপার করেছেন অপরাজিত ৭২। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচে নেমে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৭১ করেছিলেন ইংল্যান্ডের এউইন মরগান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ডটা আরেক ইংলিশ জো রুটের দখলে (৯০*)।