পাঁচে উঠলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় রাউন্ডে ছয় ধাপ এগিয়েছেন সিদ্দিকুর রহমান। থাইল্যান্ডের কুইন্স কাপের দ্বিতীয় রাউন্ড শেষে চারজনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের গলফার। কাল পারের চেয়ে তিন শট কম খেলে দ্বিতীয় পর্ব শেষ করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে খেলেন পারের চেয়ে পাঁচ শট কম। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ছয়জনের সঙ্গে ১১তম স্থানে ছিলেন তিনি। তিন লাখ ডলারের টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন জাপানের দাইসুকে মারুয়ামা। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলে এগিয়ে আছেন তিনি।