প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার-জ্বরে মার খেল শেন শিলিংফোর্ডের অসামান্য কীর্তিও। টেস্টে টানা পাঁচ ইনিংসে ৫ উইকেট নিয়েও ক্যারিবীয় অফ স্পিনার পেলেন না প্রচারের আলো। এ বছরের মার্চে ব্রিজটাউন টেস্টে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে শুরু, এরপর জিম্বাবুয়ের বিপক্ষে আরও দুবার ৫ উইকেট নেওয়ার পর ভারতেও টানা দুবার ৫ উইকেট। টেস্ট ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে টানা পাঁচ বা ততোধিক ইনিংসে ৫ উইকেট পেলেন শিলিংফোর্ড। এর আগে দুই ইংলিশ ফাস্ট বোলার অ্যালেক বেডসার (১৯৫২-৫৩ সালে) ও টম রিচার্ডসনও (১৮৯৫-৯৬) টানা পাঁচ ইনিংসে এবং ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার চার্লি টার্নার টানা ছয় ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন।