প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচে ৩৬১ রান। নিউজিল্যান্ডের হয়ে কোনো দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়া কেন উইলিয়ামসন পাঁচ ম্যাচেই পেয়েছেন ফিফটি। ছুঁয়েছেন পাকিস্তানের ইয়াসির হামিদের কীর্তিকে। ওয়ানডেতে পাঁচ ম্যাচের সিরিজের সবগুলোতেই পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার কীর্তি শুধু এই দুজনেরই। পাকিস্তানি ওপেনার ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি করেছিলেন, রান পেয়েছিলেন ৩৫৬। চার ম্যাচের চারটিতেই ফিফটি করার কৃতিত্ব আছে তিনজনের—নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও বাংলাদেশের তামিম ইকবাল। প্রথম দুজন দ্বিপাক্ষিক সিরিজে চারটি ফিফটি করলেও তামিমের কীর্তিটা ২০১২ এশিয়া কাপের।