প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওয়ায় ভাসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত সপ্তাহে ন্যু ক্যাম্পে গোল করে করেছিলেন একটি রেকর্ড। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে করলেন আরেকটি। সুপার কাপের প্রথম লেগে গোল করে হয়েছিলেন ন্যু ক্যাম্পে টানা চার এল ক্লাসিকোতে গোল করা প্রথম রিয়াল মাদ্রিদ খেলোয়াড়। পরশু গোল করে ছুঁলেন ইভান জামোরানোকে। টানা পাঁচটি এল ক্লাসিকোতে গোল করেছেন শুধু রিয়ালের এই দুই ফুটবলারই। চিলির স্ট্রাইকার জামোরানো ১৯৯৩ সালে জানুয়ারিতে লা লিগায় গোল করার পর কোপা ডেল রের সেমিফাইনালের দুই লেগেই গোল করেছিলেন। এরপর সুপার কাপের দুই লেগেও গোল করেন জামোরানো। রোনালদো শুরু করেছেন গতবারের কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে।