পাঁচে শেষ করল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটুর জন্য সেমিফাইনালে যেতে পারল না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান নেশনস কাপের র‌্যাপিড দাবায় বাংলাদেশ শেষ করেছে পাঁচে। পঞ্চম রাউন্ডের পর বাংলাদেশ ও চীন দুই দেশই ৭ পয়েন্ট নিয়ে শেষ করেছিল। কিন্তু গেম পয়েন্ট বেশি থাকায় চীন উঠে গেছে শেষ চারে। বাংলাদেশ তিনটি ম্যাচ জিতেছে, আফগানিস্তানকে হারিয়েছে ৪-০ পয়েন্টে, মঙ্গোলিয়া ও আরব আমিরাতকে ২.৫-১.৫ পয়েন্টে। চীনের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে, উজবেকিস্তানের কাছে হেরেছে ১-৩ পয়েন্টে। প্রতিযোগিতায় ২১টি এশিয়ান দেশের ২৩টি দল অংশ নিয়েছে।