পাঁচে শেষ করলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৯-৬৭-৬৯-৬৯। থাইল্যান্ডের চিয়াংমাই ক্লাসিক দেখল ধারাবাহিক এক সিদ্দিকুরকে। চার রাউন্ড মিলিয়ে ২৭৪ শট, পারের চেয়ে ১৪ শট কম খেলে সাড়ে সাত লাখ ডলারের টুর্নামেন্টে শেষ পর্যন্ত যৌথভাবে পঞ্চম বাংলাদেশি গলফার। তৃতীয় দিন শেষে দশম স্থানে ছিলেন সিদ্দিকুর। আগের দিনের মতো কালও চারটি বার্ডি করা সিদ্দিকুর এই টুর্নামেন্ট থেকে প্রাইজমানি পেয়েছেন ২২ হাজার ৩০৫ ডলার। এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন স্কট হেন্ড। অস্ট্রেলিয়ার এই গলফার পারের চেয়ে ২০ শট কম খেলেছেন। কাল এক দিনেই খেলেছেন ৮ শট কম। প্রথম তিন রাউন্ডে সবার ওপরে থাকা থাইল্যান্ডের প্রয়াদ মার্কসেয়াং (-১৬) শেষ পর্যন্ত হয়েছেন তৃতীয়। সাবেক এক নম্বর গলফার আর্নি এলস (-১২) হয়েছেন ১৪তম। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।