পাঁচে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারকারিজ তাইওয়ান মাস্টার্সের প্রথম তিন রাউন্ডে সিদ্দিকুর রহমানের স্কোর ৭২-৭২-৭৩। পারের চেয়ে ১ শট বেশি খেলেছেন। অন্য কোথাও হলে এই স্কোর তাঁকে হয়তো অনেক পেছনে ঠেলে দিত। কিন্তু তাইওয়ান গলফ ও কাউন্টি ক্লাবের তুলনামূলক কঠিন কোর্সে এটাই বাংলাদেশের গলফারকে রেখেছে পাঁচে। তাঁর সঙ্গেই পাঁচে আছেন ভারতের গগনজিৎ ভুল্লার। ছয় লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টের প্রথম দিনে ১৩ নম্বরে থাকা সিদ্দিকুর দ্বিতীয় দিনে উঠে আসেন ছয়ে। পারের চেয়ে ৮ শট কম খেলে সবার ওপরে আছেন তাইওয়ানের সাই চি-চুয়াং। ওয়েবসাইট।