পাইওনিয়ারে গন্ডগোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে কাল রক্তারক্তি কাণ্ড ঘটেছে পাইওনিয়ার ফুটবলে। পল্টন আউটার স্টেডিয়ামে টিপু সুলতান ক্লাব বনাম আরাফ স্পোর্টিং ম্যাচে ০-১ গোলে পিছিয়ে থাকা টিপু সুলতানের বিপক্ষে ফাউল দেন রেফারি গোলাম মোস্তফা। সিদ্ধান্ত বাতিলের দাবিতে টিপু সুলতানের কর্মকর্তারা রেফারির দিকে তেড়ে যান, বেঁধে যায় মারামারি৷ রেফারিকে উদ্ধার করতে গিয়ে আহত হন অগ্রণী ব্যাংকের সহকারী কোচ মোহাম্মদ রফিক। ম্যাচ সেরার পুরস্কার দিতে এসেছিলেন তিনি। আহত ওই কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় নয়টি সেলাই পড়েছে । পরে ২-০ গোলে জিতেছে আরাফ স্পোর্টিং৷