পাইওনিয়ার ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইওনিয়ার ফুটবল লিগের ফাইনালে উঠেছে মাতুয়াইল উদয়ন সংসদ ও খিলগাঁও ফুটবল একাডেমি। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল সেমিফাইনালে মাতুয়াইল উদয়ন সংসদ ২-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে। ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন ফয়সাল। ৬১ মিনিটে মাতুয়াইলের জয় নিশ্চিত গোল করেন মাসুদ রানা। অন্য সেমিফাইনালে নাসরিন স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে হারিয়েছে খিলগাঁও ফুটবল একাডেমি। ১৪ ও ২৪ মিনিটে জোড়া গোল করেন মনজুরুল আলম। ২২ মিনিটে জিকন ও ৮০ মিনিটে আলম বাবু করেন বাকি দুটি গোল। পরশু ফাইনাল।