পাইওনিয়ার ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবল লিগে মহাখালী ক্রীড়াচক্র ৩-১ গোলে হারিয়েছে কালাচাঁদপুর একাদশকে। অন্য ম্যাচগুলোয় টাঙ্গাইল একাদশ ৩-১ গোলে আজমপুর খেলাঘর কল্যাণ সংঘকে, ঘাটারচর ক্রীড়াচক্র ৪-২ গোলে জামাল সকার ফুটবল একাডেমিকে, লুৎফর রহমান ফুটবল একাডেমি ৫-১ গোলে রেড সান ক্রীড়াচক্রকে, যাত্রাবাড়ী স্পোর্টস ৫-০ গোলে টিটু স্মৃতি সংসদকে, সাত্তার নবীন সংঘ ২-১ গোলে ঢাকা মহানগর যুব ক্লাবকে, উত্তরণ যুব সংসদ ১-০ গোলে আবুল হাসনাত রোডকে, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ২-১ গোলে গফুর বেলুচ ক্লাবকে এবং খিলগাঁও জাগরণী সংসদ ৪-০ গোলে সোনারগাঁও সুপার স্টারকে হারিয়েছে। খেলাঘর ক্রীড়াচক্র গোলশূন্য ড্র করেছে গাজীপুর সিটি ফুটবল একাডেমির সঙ্গে। কিশোর ফুটবল প্রাইভেট একাডেমি ড্র (১-১) করেছে তোতা স্পোর্টিং ক্লাবের সঙ্গে।