পাইওনিয়ার ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইওনিয়ার ফুটবল লিগে কাল লালবাগ একতা যুবসংঘ ৯-১ গোলে নূর স্পোর্টিংকে, মনসুর স্পোর্টিং ১-০ গোলে শহীদ নূর স্মৃতি সংসদকে, ঢাকা মহানগর যুব কিশোর ফুটবল প্রাইভেট কেন্দ্র ৪-১ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে, সোনারগাঁও সুপার স্টার ৩-২ গোলে খিলগাঁও বন্ধন বহুমুখী ক্রীড়া চক্রকে, খিলগাঁও ফুটবল একাডেমি ৩-০ গোলে খিলগাঁও জাগরণী সংসদকে, লন্ডন টাইগার্স ১-০ গোলে জামাল সকার ফুটবল একাডেমিকে হারিয়েছে। ড্রাগন ফুটবল একাডেমি ও আলী ইমাম ফুটবল একাডেমির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গাজীপুর একাদশ ২-২ গোলে ড্র করেছে গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে।