পাইওনিয়ার ফুটবলে রোহিতের হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইওনিয়ার ফুটবলের সুপার লিগে কাল রায়পুরা ফুটবল একাডেমি ১২-০ গোলে হারিয়েছে হাজিরবাগ ক্রীড়াচক্রকে। হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন রোহিত। জুয়েল, সুমন ও সাইফুল ২টি করে গোল করেছেন। মাতুয়াইল উদয়ন সংঘ ২-০ গোলে হারিয়েছে লালবাগ তরুণ সংঘকে। মাসুদ রানা করেছেন গোল দুটি। আক্কু ফুটবল একাডেমি ৪-১ গোলে হারিয়েছে জিবিএইচবি ক্লাবকে। সৌরভ, আল-আমিন, শুভ্র ও সুমন ১টি করে গোল করেছেন। বিজিত দলের গোলটি রবিনের। নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে কে আর বয়েজ।