পাইওনিয়ার ফুটবলে লন্ডন টাইগার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছে পাইওনিয়ার ফুটবল লিগ কমিটি। প্রধানমন্ত্রী সময় দিলেই ৮০টির মতো দল নিয়ে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের এই ফুটবল লিগ। ঢাকার বাইরের দল আছে গোটা দশেক। এর মধ্যে নাম লিখিয়েছে লন্ডন টাইগার্স। লন্ডনপ্রবাসী সিলেটের কয়েকজন ফুটবল অনুরাগী এ দলটা পরিচালনা করছেন। পাইওনিয়ার লিগ মূলত ঢাকার কিশোরদের লিগ, তবে ঢাকার বাইরের জন্য অংশগ্রহণ উন্মুক্ত। তাতে দেখা যাচ্ছে চট্টগ্রাম শহর, নরসিংদী, টাঙ্গাইল, নোয়াখালী, গাজীপুর থেকে একটি করে এবং নারায়ণগঞ্জ থেকে তিনটি দল এসেছে।