পাইওনিয়ার লিগ উদ্বোধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলার তৈরির সূতিকাগার পাইওনিয়ার লিগের অনিয়মিত আয়োজন আজকের ফুটবলার সংকটের অন্যতম বড় কারণ। ১৯৮১ সালে শুরু অনূর্ধ্ব-১৬ কিশোরদের এই লিগ হয়েছে মাত্র ২০ বার। গত ১০ বছরে মাত্র চারবার। বাফুফের বর্তমান কমিটি ২০০৮ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার ঠিক আগে শুরু হয়েছিল সর্বশেষ লিগ। গত বছর লিগ হয়নি। আড়াই বছর পর অবশেষে আজ উদ্বোধন হচ্ছে ২১তম লিগ।এবার লিগে অংশ নেওয়ার কথা ৮০টি দলের, দুটি দল অবশ্য খেলছে না। সম্ভাব্য প্রায় দুই হাজার খেলোয়াড় নিবন্ধনের বিপরীতে কাল পর্যন্ত নিবন্ধিত হয়েছে ৮০০ ফুটবলার। নাম নিবন্ধন চলবে আরও কয়েক দিন।নিবন্ধন শেষ না হওয়াতেই এখনো খেলা শুরুর তারিখ চূড়ান্ত হয়নি! ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার আজ বেলা তিনটায় কমলাপুর স্টেডিয়ামে লিগের উদ্বোধনের পর একটি প্রদর্শনী ম্যাচ হবে, কিন্তু দলগুলোর প্রশ্ন একটাই—খেলা শুরু কবে?