পাইওনিয়ার লিগে সেরা খিলগাঁও একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০টির বেশি দল নিয়ে দেশের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা পাইওনিয়ার লিগ (অনূর্ধ্ব-১৬)। নানা ধাপ পেরিয়ে ঢাকা সিটি করপোরেশনের পৃষ্ঠপোষণায় আয়োজিত এবারের এই লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খিলগাঁও ফুটবল একাডেমি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালটা ছিল বেশ আকর্ষণীয়। নির্ধারিত সময়ে গোল হয়নি ম্যাচে। টাইব্রেকারে খিলগাঁও ফুটবল একাডেমি ৫-৩ গোলে হারিয়েছে মাতুয়াইল উদয়ন সংসদকে। টাঙ্গাইল ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব। এই তিনটি দলই তৃতীয় বিভাগে উঠল। ফাইনালের সেরা খেলোয়াড় বিজিত দলের গোলরক্ষক মোহাম্মদ টিটো। তাকে ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। গোটা লিগে খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত কোনো আর্থিক পুরস্কার ছিল না।