পাইবাস ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবির সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে যাওয়ার পর চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য গতকাল রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ কোচ রিচার্ড পাইবাস। জাতীয় দলের সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নামই সবার ওপরে রেখেছে বিসিবি। চারজনের তালিকায় আরও আছেন ইংল্যান্ডের মিক নিওয়েল ও অ্যান্ডি মোলস এবং নিউজিল্যান্ডের মার্ক গ্রেটব্যাচ।সূত্র জানিয়েছে, ঢাকায় আসার পর আজকালের মধ্যেই হয়ে যাবে পাইবাসের সাক্ষাৎকারপর্ব। প্রথম পছন্দ যেহেতু তিনিই, কথা পাকা হয়ে গেলে বাকিদের আর সাক্ষাৎকারের জন্য ডাকা হবে না। পাইবাস এর আগে দুই দফায় পাকিস্তান দলের কোচ ছিলেন। সর্বশেষ ছিলেন ২০০৩ বিশ্বকাপে। কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল টাইটানস ও কেপ কোবরার। কোচ ছিলেন ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সেরও। ২০০৯ সালে তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন।