পাইবাসের স্থলে জারগেনসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড পাইবাস আর ফিরছেন না। কিন্তু সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। তাই আপাতত পাইবাসের পরিবর্তে জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বোলিং কোচ শেন জারগেনসেনের হাতে। আজ বুধবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নাজমুল হাসান জানান, রিচার্ড পাইবাসকে সত্বর ঢাকায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দলকে প্রস্তুত করার আহ্বান জানানো হলেও তিনি জানিয়ে দিয়েছেন, পারিবারিক কারণে তাঁর পক্ষে বাংলাদেশে কাজ করা আর সম্ভব নয়। তবে পাইবাসের ব্যাপারে আজকের বোর্ড সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১ নভেম্বর অনুষ্ঠেয় পরের বোর্ড সভায় এ ব্যাপারে যেকোনো একটি সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।