পাইভার শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্তিটা অনুমেয়ই ছিল। এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়েছেন কোয়ার্টার ফাইনালে। তবে এটি আরও বাড়ারই ইঙ্গিত ছিল। অবশেষে চিলির স্ট্রাইকার মরিসিও পিনিলাকে ঘুষি মেরে আরও শাস্তি পেলেন ব্রাজিল দলের প্রধান মিডিয়া কর্মকর্তা রদ্রিগো পাইভা। ফিফার শৃঙ্খলা কমিটি আরও তিন ম্যাচের জন্য তাঁকে নিষিদ্ধ করেছে, জরিমানা করেছে ১১ হাজার ২০০ মার্কিন ডলার। এমন ঘটনা আবারও ঘটলে আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। গত ২৮ জুন বেলো হরিজন্তেতে ব্রাজিল-চিলির ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে যাওয়ার সময় টানেলে পিনিলাকে ঘুষি মারেন রদ্রিগো। এখন নিশ্চয়ই বুঝে গেলেন বিশ্বকাপ মাস্তানির জায়গা নয়! রয়টার্স।