পাওয়ার প্লে রঙ্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দল ব্যাটিং পাওয়ার প্লে নিয়েছে, খেলেও ফেলেছে। অথচ উইকেটে থাকা দুই ব্যাটসম্যান সেটা জানতেনই না! অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। পেশাদারিত্বের এই আধুনিক যুগেও এমনটা হয়েছে ২১ জুলাই, ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে! ১৭তম ওভারের শুরুতে হাত তুলে কী একটা ইশারা করেন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান বিরাট কোহলি। সেটা দেখে আম্পায়ার পাওয়ার প্লের সংকেত দেন। ধারাভাষ্যকারেরা তখন যথেষ্টই অবাক হয়েছিলেন। অবস্থা ভালো হলেও সাধারণত দলগুলো ৩০ ওভারের পর ব্যাটিং পাওয়ার প্লে নেয়। দুই ব্যাটসম্যান কোহলি-শেবাগের ব্যাটিংয়ের ধরনেও কোনো পরিবর্তন দেখা যায়নি। ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত তুলে ৩২। সব ঠিকঠাকভাবেই চলছিল। গোলমালটা বাধে যখন ভারত ব্যাটিং পাওয়ার প্লে নিতে যায়, আম্পায়াররা জানিয়ে দেন পাওয়ার প্লে তো নেওয়া হয়ে গেছে! ওয়েবসাইট।