পাওয়ার প্লেতে ‘পাওয়ার লেস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ওভার শেষে রান ২ উইকেটে ১৪—তার পরও ম্যাচ জয়! কাজটা দুরূহ, কিন্তু অসম্ভব যে নয়, সেটির প্রমাণ পাওয়া গেল আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালে। পাওয়ার প্লেতে ‘পাওয়ার লেস’ থেকেও ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে কিন্তু এর চেয়েও কম রান করে ম্যাচ জয়ের রেকর্ড আছে! ২০১০ সালে পোর্ট অব স্পেনে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের রান ছিল ৪ উইকেটে ১৩। পরে ১০৫ রান করেও জিম্বাবুয়ে জিতেছিল ২৬ রানে। ২০০৮ সালে বেলফাস্টে কেনিয়ার বিপক্ষে পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড তুলেছিল ২ উইকেটে ১৩। ৬৭ রান তাড়ায় শেষ পর্যন্ত ম্যাচটা আইরিশরা জিতেছিল ১ উইকেটে। পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান তোলার রেকর্ড কানাডার, ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কিং সিটিতে তুলেছিল ৩ উইকেটে ১০! ম্যাচটা কানাডা হেরেছিল ১০৯ রানে।