পাওয়ারকে আইসিসির হুঁশিয়ারি
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের টিকিট নিয়ে বাংলাদেশের মানুষকে যে ঝক্কি পোহাতে হয়েছে, বিশ্বকাপ ফাইনালের টিকিট নিয়ে সমান অভিজ্ঞতা হচ্ছে ভারতীয়দের। শত কোটি মানুষের দেশে ফাইনালের জন্য মাত্র চার হাজার টিকিট, তার মধ্যে এক হাজার অনলাইনে ছাড়াতেই কঠিন এ পরিস্থিতির মুখে পড়ে স্বাগতিক দেশ।সোনার হরিণ একটি টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয় মানুষ। অনলাইনে মাত্র ২০ মিনিটে প্রায় এক কোটি আবেদন জমা পড়েছে। চাপে অচলই হয়ে যায় টিকিট-স্বত্ব কেনা প্রতিষ্ঠান কায়াজুঙ্গার অফিশিয়াল ওয়েবসাইট।টিকিট নিয়ে হুলস্থূল বন্ধে আয়োজক কমিটিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। সংস্থাটির আইনবিষয়ক প্রধান ডেভিড বেকার আয়োজক কমিটিকে কড়া ভাষায় চিঠিতে জানিয়ে দিয়েছেন, টিকিট বিক্রি নিয়ে সৃষ্ট ঝামেলা সমাধান না করলে কঠোর ব্যবস্থা, চড়া মাশুল গুনতে হবে আয়োজকদের। জবাবে আইসিসির সভাপতি, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও প্রধান শারদ পাওয়ার কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয়। ওয়েবসাইট।