পাওয়েলের আরেকটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা দারুণ কাটছে আসাফা পাওয়েলের। পরশু কনকনে আবহাওয়ার মধ্যেই ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে জিতলেন বার্মিংহাম ডায়মন্ড লিগের ১০০ মিটার। গত সপ্তাহেই লুসানে ১০০ মিটার দৌড়েছেন বছরের সেরা সময়ে (৯.৭৮ সেকেন্ড)। দক্ষিণ কোরিয়ার দেগুতে আগস্টের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতিটা ভালোই হচ্ছে।তাঁর এই পারফরম্যান্স অন্য সব প্রতিদ্বন্দ্বীকে হুমকিও দিয়ে রাখল। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে বড় নাম অবশ্যই এই ইভেন্টের বিশ্ব রেকর্ডের মালিক পাওয়েলের স্বদেশি জ্যামাইকান উসাইন বোল্ট। বিশ্ব রেকর্ডটা একসময় পাওয়েলেরই ছিল। এখনো বোল্টের বড় প্রতিদ্বন্দ্বী তিনিই। ৯.৮ সেকেন্ডের নিচে সবচেয়ে বেশি আটবার ১০০ মিটার দৌড়েছেন। তাঁর চেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড়েছেন শুধু দুজন—বোল্ট (৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডসহ ৫ বার) ও আমেরিকান টাইসন গে (৫ বার, সেরা-৯.৬৯ সেকেন্ড)। জ্যামাইকারই নেস্টা কার্টারও একবার ৯.৭৮ সেকেন্ড টাইমিং করেছিলেন।সাম্প্রতিক সাফল্যে পাওয়েল এমনই আত্মবিশ্বাসী, ঘোষণা করে দিয়েছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমি অবশ্যই জিততে যাচ্ছি।’ এএফপি।