পাওয়েলের ৯.৮৪ সেকেন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাকে সবাই উসাইন বোল্টের মূল প্রতিদ্বন্দ্বী দেখছেন আমেরিকান টাইসন গেকে। তবে এই দৌড়ে যে তিনিও থাকছেন কাল কিংস্টনে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ অ্যাথলেটিকসের ১০০ মিটারে ৯.৮৪ সেকেন্ড টাইমিং করে ভালোভাবেই জানান দিলেন আসাফা পাওয়েল। ২০০৮ সালে ৯.৭২ সেকেন্ড টাইমিং করে সে সময়ের বিশ্ব রেকর্ড গড়া পাওয়েলের এটা গত চার মৌসুমের মধ্যে সেরা পারফরম্যান্স। সর্বশেষ এর চেয়ে ভালো টাইমিং ছিল ২০১১ সালে লুসানে—৯.৭৮ সেকেন্ড। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে মাঝখানে ট্র্যাক থাকে হারিয়ে যাওয়া পাওয়েল আবারও দেখাতে চান নিজের সেরাটা। সাফল্যের প্রতিক্রিয়ায় সেই চাওয়াটাই কাল প্রকাশ করলেন তাঁর কথায়, ‘আমি এখন ফিরে যাচ্ছি আমার কাজে—কঠোর অনুশীলন।’ ২২-২৩ আগস্ট বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করে এগোচ্ছেন জ্যামাইকার পাওয়েল। এএফপি।