পাকিস্তান-জার্মানি ফাইনালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালেও চমক উপহার দিল চ্যাম্পিয়নস ট্রফি হকি। হকির মর্যাদাপূর্ণ এই আসরের ফাইনালে উঠেছে গ্রুপপর্বে দুই গ্রুপের তলানির দুই দল পাকিস্তান ও জার্মানি। কাল ভারতের ভুবনেশ্বরে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারানো জার্মানি তা-ও গ্রুপে একটি ম্যাচ জিতেছিল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠা পাকিস্তান হেরেছিল গ্রুপের তিনটি ম্যাচই। আজ রাত ৮টায় ফাইনাল। টেন স্পোর্টস।