পাকিস্তান-দ. আফ্রিকার প্রথম টেস্ট আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাঙ্কিংয়ে এক দল প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়ে এক নম্বরে। আরেক দল আছে ছয়ে। মাঠের পারফরম্যান্সে দুই দলের পার্থক্য আরও বেশি! দক্ষিণ আফ্রিকা সর্বশেষ টেস্ট সিরিজে হেরেছিল সেই ২০০৮-০৯ মৌসুমে, জিতেছে সর্বশেষ ছয় সিরিজই। পাকিস্তান এ বছরে খেলা দুটি সিরিজের একটিতে হয়েছে হোয়াইটওয়াশ, এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। ড্র করেছে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও। দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের মুখোমুখি লড়াইটা তাই জমার কথা নয়। তবে সিরিজপূর্ব আলোচনায় পার্থক্য ঘুচিয়ে দুই দলকেই সমতায় রাখছে একটি নাম—সাঈদ আজমল।

আজ আবুধাবিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরশু সিরিজের ট্রফি উন্মোচন করতে এসে মিসবাহ-উল-হক ও গ্রায়েম স্মিথ দুই অধিনায়কই বললেন, আজমলই সিরিজের গতিপথ ঠিক করে দিতে পারেন। এএফপি।