পাকিস্তান দল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। মিসবাহ-উল-হকের নেতৃত্বে ১৬ সদস্যের দলটি আজ শনিবার রাত সাতটা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছে। বাংলাদেশে ২০০২ সালের পর পাকিস্তান দলের এটিই প্রথম পূর্ণাঙ্গ সফর।শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ শেষে আবুধাবি থেকে সরাসরি ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ২৫ দিনের বাংলাদেশ সফর শুরু হবে ২৯ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এর পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা।