পাকিস্তান দলে আরও দুই পেসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা সফরের পাকিস্তান দলে নেওয়া হয়েছে আরও দুই পেসারকে। ডানহাতি তানভীর আহমেদ ও বাঁহাতি রাহাত আলী যোগ দেবেন উমর গুল, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান ও এহসান আদিলের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ও লম্বা সফরকে বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত পেসার চেয়েছিল। ৩৪ বছর বয়সী তানভীর ৪টি টেস্ট খেললেও পাকিস্তানের জার্সি গায়ে রাহাত খেলেছেন মাত্র একটি ওয়ানডে।পাকিস্তান বাড়তি পেসার নিলেও দক্ষিণ আফ্রিকা দলে নিয়েছে বাড়তি একজন স্পিনার। চোটের কারণে রবিন পিটারসনের খেলা নিয়ে সংশয় থাকায় ডাকা হয়েছে লেগ স্পিনার ইমরান তাহিরকে। রয়টার্স।